কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

 

কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।।


মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা

কুয়াকাটার ঐতিহ্যবাহি সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) হোটেল গ্রেভার ইন্ এর হল রুমে।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য সহ সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক,পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, রুমানা ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক, হোসাইন আমির এর সঞ্চালনায়, ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কুয়াকাটা হোটেল মোটেল ওর্নাস এসোসিয়েশন এর সভাপতি, এম এ মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক, সাইদ হাসান,কুয়াকাটা নৌ- পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল,মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হালদার,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা যোন ইনচার্জ আহাদুজ্জামান,কুয়াকাটা পৌর বিএনপির,যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী,বাংলাদেশ জামায়াতে ইসলাম কুয়াকাটার সাবে আমীর মাওলানা মাঈনুল ইসলাম,কুয়াকাটা পৌর জামায়েত এর আমির মো. শহিদুল ইসলাম ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমূখ। 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোফাসের, পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মাইনুল ইসলাম মান্নান , খতিব বাইতুল আরজ জামেমসজিদ কুয়াকাটা।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.