ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে শিশু নিখোজ

 

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে শিশু নিখোজ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর নলছিটি উপজেলার গৌড়িপাশা অংশে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায় দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিল শিশু রায়হান মল্লিক। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুটি নদীর পানিতে তলিয়ে যায়। 

এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট শিশুটির সন্ধানে কাজ করছে সকাল থেকে । এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি শিশুটির।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.