গৌরনদীর ৭নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

 

গৌরনদীর ৭নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত


বিএম বেলাল, গৌরনদী

বরিশাল জেলার গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়েজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ আছর গৌরনদীর পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পৌর বিএনপির আহবায়ক শরীফ শফিকুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাষ হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈফুল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শামীম খলিফা, বিআডিবির চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহাদ, সাবেক ছাত্রনেতা মো. রিয়াজ ভুইয়া, শরীফ জসীম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. মাসুদ রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হীরা রহমান ছাদ্দাম-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। 

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার সান্তি ও দেশ নায়ক তারেক রহমানের এবং সাবেক রাস্ট্র প্রধান খালেদা জিয়ার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.