হাকিমপুরে প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

হাকিমপুরে প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সমিতির সভাপতি মোঃ জামান আলীর সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম সহ অনেকে। 

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম। 

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.